ঢাকাSunday , 7 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বন্ধ ঘর থেকে ৪ সন্তানের জননীর মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 May 2023, 22:40

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের খাল পাড় এলাকায় ভিতর থেকে বন্ধ ঘরে ৪ সন্তানের জননীর দুর্গন্ধযুক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত বৃদ্ধা হলেন শ্যামনগর বাদঘাটা গ্রামের মৃত আবু ইনসান এর স্ত্রী মমতাজ বেগম (৬২)। ৭ মে রবিবার বিকালে পুলিশ ঘরের দরজা খুলে লাশ বের করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, মমতাজ বেগমের ৪ পুত্র থাকা সত্বেও কেউ তাকে দেখাশুনা করতো না। তার পুত্ররা বিভিন্ন জায়গায় বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে সেখানে বসবাস করে। আর মমতাজ বেগম একা একটি ঝুপড়ি ঘরে বসবাস করতো। প্রতিবেশী মর্জিনা আক্তার বলেন, আমি কাল থেকে তাকে দেখতে না পেয়ে আজ চারটার দিকে তার খোঁজ নিতে আসি। এসে দেখি তার ঘরের দরজা লাগানো। তারপর পাশের কয়েক জনকে ডেকে খোঁজ নেই। পরে জানালা দিয়ে কয়েকজন দেখে মমতাজ বেগম উপুড় হয়ে খাটের নিচে পড়ে আছে।

প্রতিবেশী লাকি আক্তার বলেন, আমি ৯৯৯ কল করে পুলিশকে খবর দেওয়ার পরপরেই পুলিশ এসে হাজির হয়। স্থানীয়রা বলেন, মমতাজ বেগম হাই-প্রেসারের রুগি ছিলেন। বহুবার হসপিটালে চিকিৎসা হতে গিয়েছে। শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘর খুলে দেখতে পান মমতাজ বেগমের লাশ খাটের নিচে মাটিতে উপুর হয়ে পড়ে আছে। শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান বলেন, মমতাজ বেগমের ৪ পুত্র অনুরোধ করে বলেন তার মায়ের হাই-প্রেসারের কারণে স্টোক করে মৃত্যু হয়েছে। তাদের কারো প্রতি কোন অভিযোগ নেই। এলাকার লোকজন আমার মাকে খুব ভালোবাসতো। তাদের অভিযোগ না থাকাসহ এলাকাবাসী ও মেম্বারদের অনুরোধে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *