ঢাকাSunday , 7 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 May 2023, 22:33

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ হাফিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ওই যুবক উপজেলার রতনপুর ইউনিয়নের চুনাখালি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ মে) রাত ৯ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক সাইমন হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় ৪০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী হাফিজুলকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে রবিবার (৭ মে) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *