ঢাকাFriday , 5 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় গজালিয়া ব্লাড ব্যাংকের ফ্রী মেডিকেল ক্যাম্প

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 May 2023, 21:12

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় “রক্তই হোক আত্মার বাঁধন” প্রতিপাদ্যকে সামনে রেখে মানব সেবায় গজালিয়া বøাড ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার গরীব অসহায়সহ মানুষের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। জানা গেছে, পাইকগাছার চাঁদখালীর ইউনিয়নের গজালিয়ায় ‘গজালিয়া বøাড ব্যাংক’ নামক সমাজসেবামূলক প্রতিষ্ঠানটি ২০২০ সাল থেকে বিভিন্ন সময় এলাকার গরীব অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। করোনাকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে এলাকার রোগীদের সেবা প্রদানসহ সারা বছরই এলাকার সর্বশ্রেণীর মানুষদের ফ্রী বøাড সহায়তা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় জাপান মেডিকেল সেন্টারের সহযোগিতায় শুক্রবার দিনব্যাপী ৫৫নং গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে এলাকার সর্বশ্রেণীর মানুষদের সেবা প্রদান করে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জাপান মেডিকেল সেন্টার, খুলনা শাখার- ডাঃ আবিদুর রহমান, এমবিবিএস, পিএইচডি (জাপান), মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, নির্বাহী পরিচালক ডাঃ জিহাদুল ইসলাম (এমবিবিএস, জেনারেল প্রাকটিশনার, মেডিসিন ও সার্জারী বিশেষজ্ঞ), ডাঃ নুসরাত জাহান (এমবিবিএস), পিজিটি মহিলা ও শিশু রোগে অভিজ্ঞ। এছাড়া তাদের মধ্যে একজন জাপানিজ সুহেই নোগুচিসহ ৪ জন মেডিকেল এসিস্ট্যান্ট সহযোগিতা করেন। উক্ত ক্যাম্পে দিনব্যাপী এলাকার ১৬০ জনের বেশি রোগীকে সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজালিয়া বøাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি- মোঃ খায়রুল ইসলাম, উপদেষ্টা এম এম মতিয়ার রহমান, জি এম আকরামুল হক, যুবলীগ নেতা জিয়াউর রহমান (কোমল), গ্রাম্য ডাক্তার রফিকুল ইসলাম, বাসারাত, কালাম, এস এম আব্দুল কাদের, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ কায়্যুম মাস্টার, সহ-দপ্তর সম্পাদক মোঃ জুলফিকার আলী, সঞ্চালক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (অক্সিজেন ব্যাংক, খুলনা অঞ্চল) এস এম হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা অঞ্চল) আবুজার হোসেন মুন্না। এছাড়া সক্রিয় সদস্য আলফাতারা কাজল, মাসুদুর রহমান, শাহরিয়ার সুমন, শামীম রেজা, ডি এম আব্দুল্লাহ, রাব্বিসহ অনেকে। সার্বিক সহযোগিতায় ছিলেন গজালিয়া বøাড ব্যাংকের উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *