ঢাকাThursday , 4 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 May 2023, 22:00

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ জহিরুল ইসলাম(৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার(৪ মে) দুপুর ২টায় শ্যামনগর সদরের নকিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শ্যামনগর সদরের শেখ আতিয়ার রহমান দুলুর ছেলে ও স্থানীয় ‘ভাষা আর্ট’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ওই ব্যক্তি তার স্বজন নকিপুর গ্রামের মাস্টার আব্দুল ওয়াহেদের বাড়ির ছাদে পানি অপসারনের কাজ করছিলেন। এসময় অসাবধনতা বশতঃ পা পিছলে বিদ্যুতের তারে স্পর্শ ঘটে তার। ঘটনাস্থলেই জহিরুল মারা যান। পরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *