ঢাকাThursday , 4 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 May 2023, 21:54

নিজস্ব প্রতিনিধি: মেশিনে ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী সরদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী সরদার (৫০) সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।

মৃতের বড় ভাই আইয়ুব আলী জানান, বৃহষ্পতিবার ইয়াকুব আলী সকাল থেকে নিজ বাড়ির উঠানে ইলেকট্রিক ধান ঝাড়া মেশিনে ধান মাড়াই করছিলেন। এ সময় মেশিনটি বৈদ্যুতায়িত হলে তিনি তাতে জড়িয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে সোয়া নয়টার দিকে কর্তর‌্যরত চিকিৎসক ডাঃ রওশন দাইনী তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জাননো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *