ঢাকাThursday , 4 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতের অর্থে হতদরিদ্র মানুষের মাঝে রিকশা বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 May 2023, 21:48

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ জন হতদরিদ্র মানুষের মাঝে রিকশা বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে এসব রিকশা বিতরণ করা হয়।
সাতক্ষীরার ৭টি উপজেলা থেকে আলেমদের সহায়তায় বাছাইকৃত ৪০জন হতদরিদ্র মানুষের মাঝে যাকাতের অর্থে এসব রিকশা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির মানবসম্পদ বিভাগের সদস্য মাহবুবুর রহমান।
তিনি বলেন, রিকশা কিনতে যারা একেবারেই অসমর্থ, তাদেরকেই রিকশা দেওয়া হয়েছে। রিকশাগুলো পেয়ে এসব মানুষ অনেক খুশী হয়েছেন। ইনশাআল্লাহ তারা হারাম পথ থেকে মুক্ত থাকবে এবং হালাল পথেই রোজগার করতে পারবে।

রিকশা বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মানবসম্পদ বিভাগের সদস্য মাহফুজ বিল্লাহ, শোয়াইব আহমেদ। এছাড়া স্থানীয় আলেম মোখলেসুর রহমান, এমদাদ উদ্দিন, আব্দুর রাজ্জাক সহ গনমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *