ঢাকাWednesday , 3 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৫ হাজার কেজি রাসায়নিক মেশানো আম বিনষ্ট

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 May 2023, 22:27

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো ৫ হাজার কেজি আম বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ মে) দুপুরে দেবহাটা ফুটবল মাঠে জনসম্মুখে গাড়ীর চাকায় পিষে কৃত্রিম উপায়ে পাকানো এসব গোবিন্দভোগ আম বিনষ্ট করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এরআগে মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ট্রাক বোঝাই রাসায়নিক মিশ্রিত আম জব্দ করেন তিনি। পরে উপজেলা কৃষি বিভাগের অফিসাররা পরীক্ষা নীরিক্ষা করে আমগুলোতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি নিশ্চিত করলে জব্দকৃত আমগুলো বিনষ্ট করা হয়। এনিয়ে গেল একমাসে অন্তত প্রায় ৭০-৮০ হাজার কেজি রাসায়নিক মেশানো আম জব্দের পর বিনষ্ট করলো দেবহাটা উপজেলা প্রশাসন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, সাতক্ষীরার গাছপাকা সুস্বাদু আম সারাদেশে বেশ সমাদৃত।

কিন্তু এক শ্রেনীর অসাধু আম ব্যবসায়ী নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে অপরিপক্ক আম পেড়ে তা ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করছে। এতে করে সারাদেশে সাতক্ষীরার আমের ঐতিহ্য ও সুনাম হারাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে ভোক্তাদের কাছে সাতক্ষীরার আমের কদর থাকবেনা। পাশাপাশি জেলার আম চাষীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি অর্থনৈতিক ভাবেও ক্ষতিগ্রস্ত হবে সাতক্ষীরা। যাতে করে এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য এসকল অসাধু আম ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, গোবিন্দভোগ, গোপালভোগসহ বেশ কয়েকটি স্থানীয় জাতের আম পাড়ার জন্য ১২ মে দিন নির্ধারণ করে কিছুদিন আগে আমের ক্যালেন্ডার ঘোষনা করে জেলা প্রশাসন। তবে ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় প্রাকৃতিকভাবে আম পাকা শুরু হওয়ায় আজ বুধবার ক্যালেন্ডার সংশোধন করে ১২ মে’র পরিবর্তে ৫ মে থেকে আম পাড়ার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *