ঢাকাWednesday , 3 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 May 2023, 21:42

নিজস্ব প্রতিনিধি: আব্দুল করিম খোকন নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে তার মরদেহ সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন গৌরিপুর গ্রামের নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের গৌরিপুর এলাকার বাসিন্দা ও কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য।
মৃতের স্বজনরা জানান, আব্দুল করিম খোকন শারীরিককভাবে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন আগে তিনি প্রোস্টেট গø্যান্ডের অপারেশন করিয়েছেন। এরপর থেকে শারিরীক যন্ত্রনায় অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন তিনি। বুধবার সকালে তার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *