কুলিয়ায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ!
কুলিয়া প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় অসুস্থ গরু জবাই করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশকে সংবাদ দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ অসাধু ব্যবসায়ী দৌড় দিয়ে পালিয়ে চলে যায়। পরে ঐ জব্দকৃত মাংসগুলো উপজেলা প্রানী সম্পদ অফিসের সংশ্লিষ্টদের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়। জানা গেছে, ২৯ এপ্রিল সকালে কুলিয়া আশু মার্কেটে একটি অসুস্থ গরু জবাই করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রানী সম্পদ অফিসের ভিএস ডাঃ তৌহিদুল ইসলামের নির্দেশনায় এলইও নাজমুল হোসাইন ও এলএসপি শরিফুল এবং এফএফ মমতাজ পারভিনের উপস্থিতিতে তদন্ত করেন।
অনুসন্ধানে দেখা যায়, গরুটি সাড়ে ৯ হাজার টাকায় কেনা হয়েছে। বিষয়টি নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হলে দেবহাটা থানার এসআই হাফিজ মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে উক্ত ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যায়। পরে কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হকের উপস্থিতিতে উক্ত মাংসগুলো আগুনে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়।

Leave a Reply