ঢাকাSaturday , 29 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ছাত্রলীগের প্রীতি ক্রিকেট ম্যাচে সাবেক নেতাকর্মীর দল জয়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 April 2023, 22:21

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের অংশগ্রহণে জয় বাংলা প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে উক্ত ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রিকেট ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. মুজিবর রহমান।

খেলার প্রথমে ব্যাটে নেমে ১৮৮ রান করেন বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ব্যাটে নেমে ১৮ ওভারে ১৮৯ রান তুলে জয় ছিনিয়ে নেয় সাবেক নেতাকর্মীদের দলটি। খেলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, হাফিজুল ইসলাম, সাবেক সভাপতি সাইফুর রহমান সুমনসহ সাবেক ও বর্তমান মিলিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *