ঢাকাSaturday , 29 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে দাখিল পরীক্ষার্থীসহ আহত ৩

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 April 2023, 22:14

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে টাকা প্রদানের সুত্রধরে দাখিল পরীক্ষার্থীসহ ৩ জন আহত – হয়েছে। স্থানীয় সূত্রে প্রকাশ, নুরনগর ইউনিয়নে হরিনাগাড়ী গ্রামের আসলাম ফারুকের বাড়িতে হামলা করে একই গ্রামের জাহিদুর গাজী, মামুন মোড়ল ও নৈকাটি গ্রামের রহমতুল্লাহ কাগুচী। হামলায় আহত হয়েছে আসলাম ফারুক (৪৬), তার দাখিল পরীক্ষার্থী কন্যা রেক্সোনা (১৬) ও শিশু পুত্র আল মামুন (১৩)। বর্তমানে তারা শ্যামনগর সরকারি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ এপ্রিল দুপুর ১২টার সময়।

এ ঘটনায় আসলাম ফারুক বাদী হয়ে জাহিদুর, মামুন ও রহমতুল্লাহকে আসামী করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। আসলাম ফারুকের পুত্র আল মামুন রহমতনগর জামেয়া উম্মুল ক্বোরা মাদরাসা ও এতিমখানার টাকা আনতে গিয়ে হারিয়ে ফেলে। এ ঘটনায় মাদরাসার শিক্ষকরা আল মামুনকে মারপিট করে। বিষয়টি নিয়ে আসলাম ফারুক ছেলেকে অমানুষিক ভাবে মারপিটের ঘটনা জানতে মাদরাসায় যান। সেখানে উচ্চ বাক্য বিনিময় হয়। এ ঘটনার জেরে উক্ত হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার দাখিল পরীক্ষার্থী রেক্সোনা, শিশু পুত্র আল মামুন ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে জখম করে। এ ঘটনায় মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হোসেনসহ এলাকাবাসী ঘটনা সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *