ঢাকাWednesday , 26 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৮০০ কেজি আম বিনষ্ট, ১০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 April 2023, 22:35

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো অপরিপক্ক ৮০০ কেজি আম বিনষ্ট ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমান আদালতে।

পিকআপ ভ্যান ভর্তি আমগুলোর মালিক কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসাদুজ্জামান মোড়লের ছেলে মাসুদ রানা। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ঢাকায় নেওয়ার পথে চাঁপড়া বেইলি ব্রিজ সংলগ্ন আশাশুনি বাসস্ট্যান্ড থেকে পিকআপ ভর্তি আমগুলো জব্দ করা হয়।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের উপস্থিতিতে পিকআপের চাকায় পিষে অস্বাস্থ্যকর আমগুলো বিনষ্ট এবং আম ব্যাবসায়ী মাসুদ এর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় নবাগত কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এসআই মহিতুর রহমান সহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *