ঢাকাWednesday , 26 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 April 2023, 20:56

কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বড় ডাগরা খাল এলাকায় অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ১ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় ১ টি ডিঙ্গি নৌকা অবৈধ ভেশাল জাল সহ ১ বোতল ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের নির্দেশে গত মঙ্গলবার রাত ৮ টার দিকে বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ আবু সাইদ ও কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মজিবার গাইনের পুত্র মেস্তফা গাইন। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেকে বুধবার সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *