ঢাকাMonday , 24 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ব্যাংক কর্মী হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 April 2023, 22:24

সাইফুল ইসলাম, খোরদো প্রতিনিধি: কলারোয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মী মোঃ শাহীন গাজীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারী মোঃ আমিনুর সরদারের ফাঁসির দাবিতে মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এসব কর্মসুচি পালিত হয়।

নিহত শাহীনের স্বজন আহমেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফে, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শাহীনের স্ত্রী ঝর্না বেগম, শাহীনের মা শিরিনা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা নিহত শাহীনের হত্যাকারী আমিনুর সরদারের ফাঁসির দাবি করেন। এরপর তারা একটি কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, আমিনুরকে ধরার চেষ্টা অব্যহত রয়েছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুখ্যাত মাদক ব্যবসায়ি আমিনুর সরদারের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হবার ৯ দিন পর ১৩ এপ্রিল সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহীন বাগেরহাটে মারা যান। এ ব্যাপারে কলারোয়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন নিহতের স্বজন আফসার আলী গাজী(মামলা নং-৬)। ঘটনার পর থেকে হামলাকারী মোঃ আমিনুর সরদার পলাতক রয়েছে। সেকলারোয়ার পাকুড়িয়া এলাকার বজলে সরদারের ছেলে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সরকারি নির্দেশনা মেনে বুধবার প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com