ঢাকাMonday , 2 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 January 2023, 21:26

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল আজিজকে ২শ’ গ্রাম গাঁজাসহ পুলিশ গ্রেপ্তার করেছে। সে পৌরসভার বান্দিকাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে। রবিবার রাত ১০টার দিকে তার বাড়ি থেকে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, সে একজন মাদক ব্যবসায়ী। মাদক বেচাকেনার খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে বিক্রির জন্য রাখা তার ঘরে সংরক্ষিত গাঁজা উদ্ধার করা হয়।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *