পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল আজিজকে ২শ’ গ্রাম গাঁজাসহ পুলিশ গ্রেপ্তার করেছে। সে পৌরসভার বান্দিকাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে। রবিবার রাত ১০টার দিকে তার বাড়ি থেকে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, সে একজন মাদক ব্যবসায়ী। মাদক বেচাকেনার খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে বিক্রির জন্য রাখা তার ঘরে সংরক্ষিত গাঁজা উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
