ঢাকাWednesday , 13 June 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়কের অবস্থা কী, দেশে ফিরেই জানতে চাইলেন প্রধানমন্ত্রী

admin
June 13, 2018 3:42 pm
Link Copied!

ন্যাশনাল ডেস্ক: পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ছুটছেন রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে তাদের চিন্তার বিষয় একটাই- মহসড়কে যানজট পোহাতে হয় কি-না?

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দিন-রাত কাজ করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় প্রধানমন্ত্রী কী করে নির্ভার থাকেন? শঙ্কা তারও। তার নির্দেশ, ঘুরমুখো মানুষের যেনো কোনো ভোগান্তি না হয়।

মঙ্গলবার (১২ জুন) রাতে কানাডা সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরেই রাতেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে জানতে চেয়েছেন, মহাসড়কের অবস্থা কী?

বুধবার (১৩ জুন) রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনে এসে সে কথা নিজেই জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, মধ্যরাতে দেশে ফিরেই প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞাসা করলেন, মহাসড়কের অবস্থা কী? আমি বলেছি- নেত্রী, অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো। কোনো যানজট নেই। ঘরমুখো মানুষের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক।

টার্মিনালের পরিস্থিতি বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমি প্রত্যেকটি কাউন্টারে জিজ্ঞেস করেছি, তারা (কাউন্টার সংশ্লিষ্টরা) জানিয়েছেন, মহাসড়কে কোনো ধরনের যানজট এখনও পর্যন্ত নেই। এটা সম্ভব হয়েছে তৃণমূলে বৈঠক করার কারণে। সড়কে মাঠ প্রশাসন, হাইওয়ে পুলিশ-সবাই খুব তৎপর রয়েছে। তাই অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক।’ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের সবগুলো ফোর লেন ও ব্রিজ খুলে দিয়েছি। তাই গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে। ঢাকা-উত্তরবঙ্গ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট কোথাও কোনো যানজট নেই। এখন ব্রিজে যদি গাড়ি বিকল হয়ে যায়, সেক্ষেত্রে কী করবো?

‘অতিবৃষ্টির কারণে প্রবল স্রোতে পাটুরিয়ায় ফেরি চলাচলের গতি কমে গেছে। যে কারণে দক্ষিণবঙ্গ রুটে একটু সমস্যা হচ্ছে। তবে এটা তেমন কিছু না।’

এবার রেল, নৌ এবং সড়ক পথে ঈদযাত্রা স্বস্তিদায়ক বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ চাঁবাবাজি করলে বা অতিরিক্ত ভাড়া আদায় করলে কোনো ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।