ঢাকাThursday , 5 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সঙ্গীতা মোড় থেকে গাঁজা সহ আটক এক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 November 2020, 22:24

ডেস্ক রিপোর্ট : শহরের সঙ্গীতা মোড় থেকে এক কেজি গাঁজাসহ মোহন গাজী (১৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার (০৪ নভেম্বর) বিকাল ৪ টায় শহরের সঙ্গীতার মোড়ে অপপো মোবাইল শো-রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মোহন গাজী পৌরসভার ঘোষপাড়া এলাকার মো. মোকছেদ আলীর ছেলে। র‌্যাব-৬ (সিপিসি-১) সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি বজলুর রশীদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীতার মোড় থেকে মোহন গাজীকে এক কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়েছে’। তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *