ডেস্ক রিপোর্ট : শহরের সঙ্গীতা মোড় থেকে এক কেজি গাঁজাসহ মোহন গাজী (১৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার (০৪ নভেম্বর) বিকাল ৪ টায় শহরের সঙ্গীতার মোড়ে অপপো মোবাইল শো-রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মোহন গাজী পৌরসভার ঘোষপাড়া এলাকার মো. মোকছেদ আলীর ছেলে। র্যাব-৬ (সিপিসি-১) সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি বজলুর রশীদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীতার মোড় থেকে মোহন গাজীকে এক কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়েছে’। তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
