ঢাকাSunday , 29 April 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

admin
April 29, 2018 4:13 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে বজ্রপাতে শাহিনুর বেগম (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে। নিহত গৃহবধু কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের সূবর্ণগাছি গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। স্থানীয় জনতা জানায়, শাহিনুর বেগম তার স্বামী ও শ্বশুরসহ পরিবারের সদস্যরা বাড়ির পার্শ্ববর্তী মাঠে কাটা ধান গোছাচ্ছিলো। এ সময় হঠাৎ কালবৈশাখি ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় আকস্মিক বজ্রপাতে শাহিনুর বেগমের মৃত্যু হলেও পার্শ্বে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা সবাই অক্ষত আছে বলে জানা যায়। শাহিনুর বেগমের একমাত্র কন্যা শারমিন নাহার (১৪) কাঠুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির অধ্যায়নরত মেধাবী ছাত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।