ঢাকাSunday , 29 April 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় মাছ চুরির অভিযোগে যুবককে মারপিট

admin
April 29, 2018 4:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সরকারি কাজে বাঁধা দেওয়ায় অভিযোগে শহরে এক মহিলাসহ তিন জনের জেল ও এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, শহরের খড়িবিলা এলাকায় মৃত প্রায় খাল পূন:খনন করার জন্য শুক্রবার সকালে পৌর ভূমি অফিসের নায়েব মীর ইদ্রিস আলী ও সার্ভেয়ার মো. ইমদাদুর রহমান সরেজমিনে মাপ-জরিপের কাজ করতে যান।
এসময় কয়েকজন তাদের মাপ-জরিপ কাজে বাঁধা দেয়, লাঞ্ছিত করে অকথ্য ভাষায় গালি দেয়। একপর্য়ায়ে তাদের উপর ক্ষিপ্ত হয়ে নায়েব ও সার্ভেয়ার কে টানাহেছড়া করে। পরে সদর ইউএনও কে বিষয়টি অবহিত করলে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ ৪জন কে আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, শহরের ইটাগাছা এলাকার মৃত ইমান আলীর স্ত্রী রহিমা খাতুন, একই এলাকার জামায়াত আলীর ছেলে হাসান আলী, বাঁকাল এলাকার শামসুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম ও খড়িবিলা এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুর রহিম।
সদর পৌর ভূমি অফিসের নায়েব মীর ইদ্রিস আলী জানান, সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে আটককৃত রহিমা খাতুন, হাসান আলী ও হাফিজুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর ইউএনও তহমিনা খাতুন ১৫ দিনের কারাদন্ড ও আব্দুর রহিমকে ৫শত টাকা জরিমানা করেন।
এদিকে আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি জমি দখল ও খালের বাঁধ দেওয়াসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান। অপরদিকে অবৈধভাবে সরকারি জমি ভোগ দখল ও সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় উক্ত এলাকার আরো অনেকে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
এদিকে এ ঘটনার পর শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন শহরের ইটাগাছার প্রয়াত ব্যবসায়ী মো. ইমান আলির ছেলে আসাদুজ্জামান সুমন। সংবাদ সম্মেলনে তিনি তার মা ভাই ও কর্মচারির মুক্তি দাবি করে বলেন, ক্রয়ের পর পৈতৃক সূত্রে পাওয়া রেকর্ডীয় তিনশ’ বিঘা জমির চারধারে লাল পতাকা বসানো হয়েছে। তবে এই জমির পুরোটাই আমাদের দখলে রয়েছে। একই জমি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অথচ এই জমিতে থাকা আমার বৃদ্ধা মা এক ভাই ও এক কর্মচারিকে ভ্রাম্যমাণ আদলতে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। তিনি তাদের মুক্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেখ ফিরোজ কবির, আলি আহসান, নিগার সুলতানা পপি, সরজিনা আফরোজ, আফরোজা খানমসহ পরিবারের সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।