ঢাকাTuesday , 14 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ কাঁচাবাজার ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে স্থানান্তরিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 April 2020, 20:33
ব্রহ্মরাজপুর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে সকল কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি স্থানান্তরিত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ই এপ্রিল) সকাল থেকে সব ধরনের কাঁচা বাজার, মাছ, গরুর মাংস, ফার্মের মুরগির মাংস, ফলের দোকান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাজার চলমান থাকবে।
গত সোমবার (১৩ই এপ্রিল) ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ ও ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির উদ্যোগে বাজার স্থানান্তর কার্যক্রম শুরু হয়। ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে স্থানান্তরিত বাজার পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।
এসময় ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলাম, ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছালাম, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম মিঠু সহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *