ব্রহ্মরাজপুর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে সকল কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি স্থানান্তরিত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ই এপ্রিল) সকাল থেকে সব ধরনের কাঁচা বাজার, মাছ, গরুর মাংস, ফার্মের মুরগির মাংস, ফলের দোকান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাজার চলমান থাকবে।
গত সোমবার (১৩ই এপ্রিল) ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ ও ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির উদ্যোগে বাজার স্থানান্তর কার্যক্রম শুরু হয়। ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে স্থানান্তরিত বাজার পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।
এসময় ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলাম, ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছালাম, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম মিঠু সহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
