ঢাকাSunday , 29 March 2020
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

এমপি রবির উদ্যোগে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
March 29, 2020 9:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে নিজ ঘরে অবস্থানকারী অসহায় প্রতিবন্ধী, দরিদ্র, দুস্থ ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে এবং বিকালে পৌরসভার ০১, ০২, ০৩, ০৫ নং ওয়ার্ড ও সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ড পলাশপোলসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে নিজ ঘরে অবস্থানকারী খেটে খাওয়া মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পৌরসভার ০৯ নং ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন’র নেতৃত্বে এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা’র নেতৃত্বে পৌরসভার ০১, ০২, ০৩, ০৫ নং ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ‘করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থানকারী অসহায় মানুষেরা বলেন, মহান আল্লাহর রহমতে করোনা ভাইরাস প্রতিরোধে এমপি রবি মহোদয়ের দেওয়া খাদ্য সহায়তা পেয়ে খুবই আনন্দিত। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের মনোবল ও আত্ম বিশ^াস বেড়েছে। আমরা করোনা ভাইরাস প্রতিরোধে ইনশাল্লাহ অবশ্যই জয়ী হবো। সাতক্ষীরায় খাদ্য সহায়তা দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে খেটে খাওয়া অসহায় মানুষের শক্তি ও সাহস জুগিয়েছে এমপি রবি। এসময় উপস্থিত অসহায় মানুষ মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।’
এসময় এমপি রবির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ৫শ’ গ্রাম, লবণ ৫শ’ গ্রাম, পেয়াজ ৫শ’
গ্রাম ও রসুন ২শ’৫০ গ্রাম এসকল খাদ্য সামগ্রীর বস্তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগ নেতা শেখ আসিফ মাহমুদ, ছাত্র নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, মো. আজমীর হোসেন ফারিব, কাজী সাদিক দীপ, পৌরসভার ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুবল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাবু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।