ঢাকাSaturday , 28 March 2020
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

করোনা: দলিত সম্প্রদায়ে মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করছে জেলা ওয়ার্কার্স পার্টি

admin
March 28, 2020 9:41 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরায় দশ হাজার দলিত আদিবাসী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ব্যাতিক্রম এই উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি।  শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে উক্ত স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি এড.মুস্তফা লুৎফুল্লাহ । এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, সদর উপজেলার সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, নারীমুক্তি সংসদের নাসরিন খান লিপি, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক অদিতি আদিৃতা সৃষ্টি প্রমুখ।  আজ শনিবারও (২৮ মার্চ) তালা, কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় নিজ হাতে এসব উপকরণ বিতরণ করেছেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি ।  উপকরনের মধ্যে ছিলো সাবান, ব্লিচিং পাউডার, মাস্ক ও বেবী ফুড।

এ সময় এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, সাতক্ষীরা জেলার ৪৩ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। করোনার পরিস্থিতির কারণে তারা কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন। আর তাই জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দশ হাজার দলিত আদিবাসী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে সাবান, ব্লিচিং, মাস্ক, বেবী ফুডস বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ গুলো সব বিতরণ সম্পন্ন করা হবে। একই সাথে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কে গরিব অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।

জেলা সমাজসেবা কার্যলয় সূত্র জানায়, সাতক্ষীরা জেলায় প্রায় ২৭ হাজার দলিত পরিবার বসবাস করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।