মুন্সিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের মুন্সিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম সুশিলন “নবযাত্রা” প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ দিবসটি পালন করে।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চেয়ারম্যান কাশেম মোড়ল ।
এ সময় ইউপি সদস্যবৃন্দ, নবযাত্রা ডিআরআর ও কারিতাস, ফ্রেন্ডশিপ কর্মী বৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply