ঢাকাTuesday , 10 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন


March 10, 2020 9:58 pm
Link Copied!

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের মুন্সিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম সুশিলন “নবযাত্রা” প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ দিবসটি পালন করে।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চেয়ারম্যান কাশেম মোড়ল ।

এ সময় ইউপি সদস্যবৃন্দ, নবযাত্রা ডিআরআর ও কারিতাস, ফ্রেন্ডশিপ কর্মী বৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।