ঢাকাMonday , 9 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

র‌্যাবের অভিযানে এক কেজি গাঁজা সহ আটক-২

admin ঢাকা
আপডেট: 9 March 2020, 22:52

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) সদর উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শহরের ইটাগাছা এলাকার আনসার আলী সরদারের ছেলে মো. জাকির হোসেন (৪৪) ও উপজেলার ভাদড়া এলাকার আব্দুল কাদের সরদারের ছেলে মো. তরিকুল ইসলাম (২০)।

র‌্যাব সূত্র জানায়, ‘সোমবার সকাল ১০টায় অতি. পুলিশ সুপার মো. মোতাহার হোসেন’র নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল সদর উপজেলার শ্রীপুর এলাকায় সোহরাব হোসেনের দোকানের সামনে থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১ কেজি গাঁজা জব্দ করা হয়। আলামতসহ আসামিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *