সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইনস্টিটিউট ও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালি
ডেস্ক রিপোর্ট: “উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে)” শীর্ষক প্রকল্পটি ২১/০১/২০২০ তারিখে একনেক সভায় অনুমোদন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ র্যালি, মিষ্টিমুখ ও জেলা প্রশাসক বরাবর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইনস্টিটিউট’র শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ০৯টায় সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইনস্টিটিউট’র আয়োজনে অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমান’র নেতৃত্বে শহরের খুলনা রোড মোড় হতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংবলিত ব্যানার-ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের হাতে মিষ্টি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংবলিত স্মারকলিপি তুলে দেন শিক্ষকবৃন্দ।

অনুরুপ স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে অধ্যক্ষ প্রকৌশলী মো. জিয়াউল হক’র নেতৃত্বে শহরের আমতলাস্থ ক্যাম্পাস হতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংবলিত ব্যানার-ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের হাতে মিষ্টি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংবলিত স্মারকলিপি তুলে দেন শিক্ষকবৃন্দ।

Leave a Reply