ঢাকাSunday , 26 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইনস্টিটিউট ও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‌্যালি

admin
January 26, 2020 9:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: “উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে)” শীর্ষক প্রকল্পটি ২১/০১/২০২০ তারিখে একনেক সভায় অনুমোদন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ র‌্যালি, মিষ্টিমুখ ও জেলা প্রশাসক বরাবর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইনস্টিটিউট’র শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ০৯টায় সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইনস্টিটিউট’র আয়োজনে অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমান’র নেতৃত্বে শহরের খুলনা রোড মোড় হতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংবলিত ব্যানার-ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের হাতে মিষ্টি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংবলিত স্মারকলিপি তুলে দেন শিক্ষকবৃন্দ।

অনুরুপ স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে অধ্যক্ষ প্রকৌশলী মো. জিয়াউল হক’র নেতৃত্বে শহরের আমতলাস্থ ক্যাম্পাস হতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংবলিত ব্যানার-ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের হাতে মিষ্টি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংবলিত স্মারকলিপি তুলে দেন শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।