ঢাকাSaturday , 2 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 2 November 2019, 22:34

ডেস্ক রিপোর্ট: জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-১৯ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটি, আল-আওন, ইডেন ব্লাড গ্রুপের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা: মো. আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি ডা: মো. এস এম ইসরাইল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, শেখ কামরুল ইসলাম, মহিবুল্লাহ সরদার, আল-আওন’র ডা: মো. আ: সামাদ, ইডেন ব্লাড গ্রুপের সভাপতি টিপু সুলতান। উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করেন সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য মো. আ: রউফ খোকন (ও নেগেটিভ) প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *