ডেস্ক রিপোর্ট: জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-১৯ উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটি, আল-আওন, ইডেন ব্লাড গ্রুপের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা: মো. আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি ডা: মো. এস এম ইসরাইল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, শেখ কামরুল ইসলাম, মহিবুল্লাহ সরদার, আল-আওন’র ডা: মো. আ: সামাদ, ইডেন ব্লাড গ্রুপের সভাপতি টিপু সুলতান। উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করেন সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য মো. আ: রউফ খোকন (ও নেগেটিভ) প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
