দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারী কেবিএ কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ডিডিএলজি হুসাইন শওকত। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি, উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী। এ সময় কুইজ প্রতিযোগিতা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply