ঢাকাMonday , 30 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
September 30, 2019 10:12 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারী কেবিএ কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ডিডিএলজি হুসাইন শওকত। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি, উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী। এ সময় কুইজ প্রতিযোগিতা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।