আশাশুনিতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ক র্যালি ও আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত আরএমও সউদ বিন খায়রুল আনাম। প্রধান অতিথি হিসেবে সর্প দংশন প্রতিরোধ বিষয়ক সচেতনতা ও করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিসাব রক্ষক রোকনুজ্জামান চৌধুরি, ক্যাশিয়ার মাহবুবুর রহমান, সিনি. স্টাফ নার্স কল্যাণী সরকার, নিগার সুলতানা, মৌসুমি হামিদ প্রমুখ। এর আগে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে একটি র্যালি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply