ঢাকাSunday , 15 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

admin
September 15, 2019 10:02 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত আরএমও সউদ বিন খায়রুল আনাম। প্রধান অতিথি হিসেবে সর্প দংশন প্রতিরোধ বিষয়ক সচেতনতা ও করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিসাব রক্ষক রোকনুজ্জামান চৌধুরি, ক্যাশিয়ার মাহবুবুর রহমান, সিনি. স্টাফ নার্স কল্যাণী সরকার, নিগার সুলতানা, মৌসুমি হামিদ প্রমুখ। এর আগে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে একটি র‌্যালি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।