ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৭ পিচ ইয়াবাসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 4 September 2019, 22:57

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৭ পিচ ইয়াবাসহ আরিফুল ইসলাম মোড়ল (২৫) নামে এক যুবক আটক হয়েছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের বাবলু মোড়লের ছেলে।

থানা সহকারী উপ-পরিদর্শক সোহেল হোসেন জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে র‌্যাব-৬ এর একটি দল নলতা হাটখোলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৭৭ পিচ ইয়াবাসহ আরিফুলকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৬ এর ডিএডি (নায়েব সুবেদার) লুৎফর রহমান বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *