নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে র্যাবের অভিযানে ৭৭ পিচ ইয়াবাসহ আরিফুল ইসলাম মোড়ল (২৫) নামে এক যুবক আটক হয়েছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের বাবলু মোড়লের ছেলে।
থানা সহকারী উপ-পরিদর্শক সোহেল হোসেন জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে র্যাব-৬ এর একটি দল নলতা হাটখোলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৭৭ পিচ ইয়াবাসহ আরিফুলকে আটক করা হয়। এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি (নায়েব সুবেদার) লুৎফর রহমান বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
