ঢাকাSunday , 15 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে জামায়াতের ৮ নেতাকর্মীসহ আটক ১৩

admin
July 15, 2018 3:47 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ৮ নেতাকর্মীসহ বিভিন্ন অভিযোগে ১৩ জনকে আটক করেছে।
কেশবপুর থানার এসআই শিকদার রাকিবউদ্দীন ও ফকির ফেরদৌস জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন জামায়াতের রোকন বরনডালি গ্রামের আবুল হাসান, একই গ্রামের জামায়াত নেতা আলফাজুর রহমান, আমজাদ হোসেন, শিবীর নেতা আবু সাঈদ, জামায়াতের অর্থ যোগাদাতা আলতাপোল গ্রামের বীজ ব্যবসায়ী আবু তাহের, সাবদিয়া গ্রামের ইসমাইল হোসেন, আমজাদ হোসেন, ভালুকঘর গ্রামের রফিকুজ্জামান, মাদক মামলায় ৫৪ পিস ইয়াবাসহ বায়সা গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল গনি, গাজাসহ মূলগ্রামের চন্দন দাস, চাদড়া গ্রামের নজরুল ইসলাম, মনোহরনগর গ্রামের সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম ও মোটর সাইকেল চুরির অপরাধে যশোরের কতোয়ালী থানার হাটভিলা গ্রামের শহিদুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।