আশাশুনিতে পৃথক অভিযানে গ্রেফতার ৫: ইয়াবা উদ্ধার
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী বুলিসহ বিভিন্ন মামলায় ৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানা অফিসার ইনর্চাজ আবদুস সালাম জানান, রবিবার (১৪ জুলাই) রাতে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে পৃথকভাবে বিশেষ অভিযান পরচিলনা করেন র্যাব-৬ এর একটি দল ও আশাশুনি থানার এসআই বিল্লাল হোসেন, এএসআই হারুন অর রশিদ, এএসআই নাজিম হোসেনসহ সঙ্গীয় ফোর্স। র্যাব-৬, সাতক্ষীরা’র সদস্যরা কুল্যা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হান্নান সরদারের ছেলে আমির হামজা ও কচুয়া শেখপাড়া গ্রামের নজরুল শেখের ছেলে লিটন শেখ কে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় মাদক দ্রব্য নিয়নন্ত্রণ আইনে ১৪(৭)১৯ নং-মামলা দায়ের করা হয়েছে। আশাশুনি থানা পুলিশের অভিযানে কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী জিআর-৬৮/১৬, জিআর-১৩৯/১৭, জিআর-০৭/১৮, জিআর-১৭/১৮, জিআর-৩৩/১৮, জিআর-৬০/১৮, জিআর-৭১/১৮ নং মাদক মামলার ওয়ারেন্ট মুলে বুলবুল আহম্মেদ সানা ওরফে বুলি কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আশাশুনি সদরের মোজাহার ঢালীর ছেলে মিলন ঢালী ও গরালী গ্রামের রহিম গাজীর স্ত্রী তহমীনা খাতুন কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply