ঢাকাMonday , 15 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পৃথক অভিযানে গ্রেফতার ৫: ইয়াবা উদ্ধার

admin
July 15, 2019 11:55 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী বুলিসহ বিভিন্ন মামলায় ৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানা অফিসার ইনর্চাজ আবদুস সালাম জানান, রবিবার (১৪ জুলাই) রাতে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে পৃথকভাবে বিশেষ অভিযান পরচিলনা করেন র‌্যাব-৬ এর একটি দল ও আশাশুনি থানার এসআই বিল্লাল হোসেন, এএসআই হারুন অর রশিদ, এএসআই নাজিম হোসেনসহ সঙ্গীয় ফোর্স। র‌্যাব-৬, সাতক্ষীরা’র সদস্যরা কুল্যা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হান্নান সরদারের ছেলে আমির হামজা ও কচুয়া শেখপাড়া গ্রামের নজরুল শেখের ছেলে লিটন শেখ কে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় মাদক দ্রব্য নিয়নন্ত্রণ আইনে ১৪(৭)১৯ নং-মামলা দায়ের করা হয়েছে। আশাশুনি থানা পুলিশের অভিযানে কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী জিআর-৬৮/১৬, জিআর-১৩৯/১৭, জিআর-০৭/১৮, জিআর-১৭/১৮, জিআর-৩৩/১৮, জিআর-৬০/১৮, জিআর-৭১/১৮ নং মাদক মামলার ওয়ারেন্ট মুলে বুলবুল আহম্মেদ সানা ওরফে বুলি কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আশাশুনি সদরের মোজাহার ঢালীর ছেলে মিলন ঢালী ও গরালী গ্রামের রহিম গাজীর স্ত্রী তহমীনা খাতুন কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।