ঢাকাThursday , 12 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিদ্যুৎ দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 12 July 2018, 15:48

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বিদ্যুৎ দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে সম্প্রতি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্টরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যুতের লাইন দেওয়ার নাম করে বিষ্ণুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড (চাঁচাই) এলাকার সাধারণ মানুষকে প্রভাবিত করে জয়পত্রকাটি গ্রামের মাওলা বক্স গাজীর ছেলে শাহ আলম গাজী, বিষ্ণুপুরের মৃত সন্যাসী মোড়লের ছেলে সমীর মোড়লসহ আরও কয়েকজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু বিদ্যুতের লাইন দেওয়ার বিষয়ে উল্লিখিত ব্যক্তিবর্গের কাছে কোনকিছু জানতে চাইলে তারা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। বাড়াবাড়ি করলে বিদ্যুৎ লাইন দেওয়া হবে না বলেও হুমকি ধামকি দিচ্ছেন।
অভিযোগপত্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়াসহ টাকা উত্তোলোনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *