ঢাকাThursday , 12 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বৃদ্ধা ফুলবাসীকে দেখতে গেলেন এমপি জগলুল হায়দার

admin
July 12, 2018 3:30 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: ঢাকা থেকে বাড়ি ফিরেই শ্যামনগরে নির্যাতিত বৃদ্ধা ফুলবাসীকে দেখতে গেলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ১০টায় এমপি জগলুল হায়দার নতুন শাড়ি ও মিষ্টি নিয়ে আটুলিয়া ইউনিয়নের বড় কুপট গ্রামে ফুলবাসীকে দেখতে যান।
এ সময় এমপি জগলুল হায়দার পরম মমতায় ফুলবাসীর মাথা কোলে তুলে নিয়ে নিজ হাতে তাকে মিষ্টিও অন্যান্য খাবার খেতে দেন।
জগলুল হায়দার ফুলবাসীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও নিয়মিত তার খোঁজ খবর রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নির্দেশ দেন।
উল্লেখ্য, শুক্রবার (৬ জুলাই) উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড় কুপট গ্রামের বৃদ্ধা শ্বাশুড়ি ফুলবাসীকে নির্যাতন করে পুত্রবধূ আশারানী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।