ঢাকাSunday , 26 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

admin ঢাকা
আপডেট: 26 May 2019, 21:45

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বর দেবু সরকারকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব। শনিবার (২৫ মে) রাতে র‌্যাব-৬ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে স্থানীয় হোগলাডাঙ্গা দাখিল মাদরাসার সামনে থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দেবু সরকার উপজেলার কুমারসীমা গ্রামের জনার্ধন সরকারের ছেলে। রোববার (২৬ মে) সকালে মামলা দিয়ে র‌্যাব তাকে মণিরামপুর থানায় সোপর্দ করেছে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক বলেন, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত নয়টার দিকে র‌্যাব সদস্যরা ইউপি সদস্য দেবু সরকারকে ৩২ পিস ইয়াবাসহ আটক করে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
হরিদাসকাঠি ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে বলেন, দেবু সরকার ইয়াবা সেবনকারী। একাধিকবার চেষ্টা করেও তাকে ফেরানো যায়নি। আদালতের আদেশে গত দেড়মাস আগে তাকে ইউনিয়ন পরিষদ থেকে বরখাস্ত করা হয়েছে। তাছাড়া ভিজিডি’র চাল কেলেঙ্কারিতে ২০১৬ সালের নভেম্বরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দিয়েছিলো বলে চেয়ারম্যান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *