রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের পিটিআই মোড়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারি ক্লাব অব সাতক্ষীরার পিআরসিসি রোটা. পিপি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত কাউন্সিলর ও রোটারি ক্লাবের সেক্রেটারি ইলেক্ট রোটা. ফারহা দিবা খান সাথী। রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি ইজাজ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আরিফুল ইসলাম, কামরুজ্জামান সম্রাট, আতিক মুজাহিদ, মাহাবুবর রহমান, মাসুদ পারভেজ, আমিনুর রহমান আসিফ প্রমুখ। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রো. কাইয়ুম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply