ঢাকাFriday , 17 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

admin
May 17, 2019 10:40 pm
Link Copied!

রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের পিটিআই মোড়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারি ক্লাব অব সাতক্ষীরার পিআরসিসি রোটা. পিপি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত কাউন্সিলর ও রোটারি ক্লাবের সেক্রেটারি ইলেক্ট রোটা. ফারহা দিবা খান সাথী। রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি ইজাজ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আরিফুল ইসলাম, কামরুজ্জামান সম্রাট, আতিক মুজাহিদ, মাহাবুবর রহমান, মাসুদ পারভেজ, আমিনুর রহমান আসিফ প্রমুখ। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রো. কাইয়ুম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।