Sunday, 6 September 2026

শ্যামনগরে ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 22 April 2019, 21:34

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ২০ পিস ইয়াবাসহ সালমান রাফিদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) রাত ৮টায় বংশীপুর বাসস্ট্যান্ড থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। আটককৃত রাফিদ মুন্সিগঞ্জ ফুলতলা গ্রামের মোস্তফা কামালের ছেলে।
তবে, অভিযান চলাকালে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী বংশীপুর গ্রামের ই¯্রাফিল এর ছেলে শাহিন এবং ফারুক হোসেন, বংশিপুর গ্রামের আনসার গাইন এর ছেলে আতিয়ার রহমান ভুট্টা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন বলেন, সালমানের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য নিজ দখল ও হেফাজতে রাখা এবং সহায়তা করার অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *