কাদাকাটিতে বিষ দিয়ে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন
Exif_JPEG_420 সমীর রায়, আশাশুনি: আশাশুনির কাদাকাটি গ্রামে একটি পুকুরে বিষ দিয়ে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময়ে কাদাকাটি গ্রামের মৃত নেয়ামত আলি সরদারের ছেলে মহব্বত আলীর পুকুরের মাছ নিধনের ঘটনা ঘটে। জানা যায়, প্রায় দেড় বিঘা জমির পুকুরটি একই গ্রামের কওছার সরদারের ছেলে কাশেম ও আনছার আলির ছেলে আশরাফ ডিড নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে রুই, কাতলা, মৃগেল, গ্রাসকার্পসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ চাষ করছেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। শুক্রবার ভোরে পুকুরে মাছ ভাসতে দেখে বিষ দেওয়ার বিষয়টি জানাজানি হয়। দ্রুত জাল দিয়ে মাছ ধরার সময় পানিতে রিপকর্ড নামের বিষের বোতল পাওয়া যায়। বিষক্রিয়ায় অর্ধলক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে ধারণা করা করছে পুকুর মালিক।

Leave a Reply