ঢাকাFriday , 19 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদাকাটিতে বিষ দিয়ে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন

admin
April 19, 2019 9:55 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনির কাদাকাটি গ্রামে একটি পুকুরে বিষ দিয়ে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময়ে কাদাকাটি গ্রামের মৃত নেয়ামত আলি সরদারের ছেলে মহব্বত আলীর পুকুরের মাছ নিধনের ঘটনা ঘটে। জানা যায়, প্রায় দেড় বিঘা জমির পুকুরটি একই গ্রামের কওছার সরদারের ছেলে কাশেম ও আনছার আলির ছেলে আশরাফ ডিড নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে রুই, কাতলা, মৃগেল, গ্রাসকার্পসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ চাষ করছেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। শুক্রবার ভোরে পুকুরে মাছ ভাসতে দেখে বিষ দেওয়ার বিষয়টি জানাজানি হয়। দ্রুত জাল দিয়ে মাছ ধরার সময় পানিতে রিপকর্ড নামের বিষের বোতল পাওয়া যায়। বিষক্রিয়ায় অর্ধলক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে ধারণা করা করছে পুকুর মালিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।