ঢাকাTuesday , 16 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় র‌্যাবের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

admin ঢাকা
আপডেট: 16 April 2019, 21:34

তালা প্রতিনিধি: তালায় র‌্যাবের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মাহফুজুর রহমান গাজী (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোড়াবটতলা নামক স্থান থেকে র‌্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে। আটক মাহফুজুর রহমান গাজী উপজেলার খলিলনগর গ্রামের শুকুর আলী গাজীর ছেলে।
র‌্যাব-৬ এর ডিএডি মো. জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে খলিলনগর ইউনিয়নের ঘোড়াবটতলা নামক স্থান থেকে আটক করে তালা থানায় হস্তান্তর করা হয়েছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *